বনগাঁয় টোটোর সঙ্গে বাইকের ধাক্কা, মৃত শিশু
উত্তর ২৪ পরগনা, ২৬ জুলাই (হি.স.): টোটোর সঙ্গে বাইকের ধাক্কায় প্রাণ গেল এক শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বনগাঁয়। রবিবার সকালে শিশুটিকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলেন তার মা৷ টোটো করে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। টোটো থেকে ছিটকে পড়ে গিয়ে মৃত্যু হয়
বনগাঁয় টোটোর সঙ্গে বাইকের ধাক্কা, মৃত শিশু


উত্তর ২৪ পরগনা, ২৬ জুলাই (হি.স.): টোটোর সঙ্গে বাইকের ধাক্কায় প্রাণ গেল এক শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বনগাঁয়। রবিবার সকালে শিশুটিকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলেন তার মা৷ টোটো করে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। টোটো থেকে ছিটকে পড়ে গিয়ে মৃত্যু হয় শিশুটির। টোটো ও বাইকটিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ডাক্তার দেখিয়ে টোটোয় করে ফেরার পথে স্থানীয় রামনগর রোডে ব্যাঙ্ক সংলগ্ন মোড়ে আচমকা টোটোটি একটি গলিতে ঢুকতে যায়। সেই সময়ে একটি বাইক ধাক্কা মারে টোটোয়। টাল সামলাতে না পেরে মা ও শিশু টোটো থেকে পড়ে যায় রাস্তায়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande