রাউজ অ্যাভিনিউ আদালতে গঠিত ফাস্ট ট্র্যাক আদালত শুনানির জন্য প্রস্তুত
নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি মতো প্রশ্ন ফাঁসের বিচার করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠিত হয়েছে। দিল্লির রাউজ এভিনিউ কোর্টে চালু থাকব এই আদালত। এখন থেকে পাবলিক এগজামিনেশনস অ্যাক্ট, ২০২৪ এবং এই সংক্রান্ত অন্যান্য আই
রাউজ অ্যাভিনিউ আদালতে গঠিত ফাস্ট ট্র্যাক আদালত শুনানির জন্য প্রস্তুত


নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি মতো প্রশ্ন ফাঁসের বিচার করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠিত হয়েছে। দিল্লির রাউজ এভিনিউ কোর্টে চালু থাকব এই আদালত। এখন থেকে পাবলিক এগজামিনেশনস অ্যাক্ট, ২০২৪ এবং এই সংক্রান্ত অন্যান্য আইনের আওতায় থাকা সমস্ত মামলার শুনানি এই বিশেষ আদালতেই সম্পন্ন হবে। নিট প্রশ্নফাঁসের তদন্তে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই প্রশ্ন ফাঁসের বিচার করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠিত হয়।

এই নবগঠিত ফাস্ট ট্র্যাক আদালতের বিশেষ বিচারক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অনু গ্রোভার বালিগাকে। এর আগে তিনি তিস হাজারি আদালতের মেডিয়েশন সেন্টারের ইন-চার্জ হিসেবে কাজ করছিলেন। পাবলিক এগজামিনেশনস অ্যাক্ট, ২০২৪-এর অধীনে রাউজ অ্যাভিনিউ আদালতে গঠিত ফাস্ট ট্র্যাক কোর্ট প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলাগুলির শুনানি ও বিচারকাজ পরিচালনার জন্য প্রস্তুত। এই ফাস্ট ট্র্যাক কোর্টটি 'নিট ইউজি' প্রশ্নপত্র ফাঁস মামলায় গ্রেফতার হওয়া দীনেশ বিওয়াল ও বিকাশ বিওয়ালের জামিনের আবেদনের শুনানি করবে। 'নিট ইউজি' প্রশ্নপত্র ফাঁস মামলায় কোনও বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে হতে যাওয়া এটিই হবে প্রথম শুনানি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande