‘দেশ জবাব চাইছে’: পড়ুয়াদের উপর ছররা গুলি ও লাঠিচার্জ নিয়ে অমিত শাহকে রাহুলের প্রশ্ন
নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): দিল্লিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত পড়ুয়াদের উপর ছররা গুলি, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। লেখা চিঠিতে তিনি এই ঘটনা
‘দেশ জবাব চাইছে’: পড়ুয়াদের উপর ছররা গুলি ও লাঠিচার্জ নিয়ে অমিত শাহকে রাহুলের প্রশ্ন


নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): দিল্লিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত পড়ুয়াদের উপর ছররা গুলি, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। লেখা চিঠিতে তিনি এই ঘটনার জন্য জবাবদিহি দাবি করেছেন।

রবিবার রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লেখেন, দিল্লিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে ছররা গুলি, লাঠি ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে। তিনি ১৯ বছরের সাহিল লোচাবের সঙ্গে দেখা করেছেন বলেও জানান। ছররা গুলিতে আহত সাহিলের একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করেন রাহুল। তাঁর কথায়, সাহিলের ‘অপরাধ’ ছিল প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা এবং পড়ুয়াদের জন্য একটি ন্যায্য ভবিষ্যতের দাবি জানানো।

অমিত শাহকে উদ্দেশ্য করে রাহুল গান্ধী দুটি প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, পড়ুয়াদের বিরুদ্ধে ছররা গুলির মতো প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমোদন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছিলেন কি না। যদি না দিয়ে থাকেন, তবে কে এই ব্যবহারের নির্দেশ দিয়েছিল, সেই প্রশ্নও তোলেন তিনি।

পাশাপাশি, সাধারণ পোশাকে থাকা যে ব্যক্তিদের পড়ুয়াদের লাঠি দিয়ে মারতে দেখা গিয়েছে, তাঁরা পুলিশকর্মী ছিলেন, নাকি স্বেচ্ছাসেবক—তা নিয়েও প্রশ্ন করেন রাহুল। তাঁদের মোতায়েনের অনুমোদন কে দিয়েছিল, তারও জবাব চেয়েছেন তিনি। “দেশ জবাব চাইছে”, লেখেন লোকসভার বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, চিঠিতে রাহুল গান্ধী লেখেন “২০ জুলাই ২০২৬-এ দিল্লিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তার জন্য জবাবদিহি নিশ্চিত করার দাবিতে আমি এই চিঠি লিখছি। যে কোনও গণতন্ত্রে শান্তিপূর্ণ প্রতিবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের নৃশংস হিংসা সমস্ত রীতিনীতিকে ধূলিসাৎ করে দেয় এবং দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে।”

তিনি আরও বলেন, “দেশের ভবিষ্যৎ—আমাদের তরুণ ও শিক্ষার্থীরা—এর জবাব ও দায়বদ্ধতা দাবি করছে। তাদের কণ্ঠস্বর অবশ্যই শোনা হবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande