গ্রেফতার আরও তিন, ধর্মতলায় ছাত্র বিক্ষোভে ধৃত বেড়ে ১৪
কলকাতা, ২৬ জুলাই (হি.স.): নিট-আন্দোলনে ধর্মতলায় গন্ডগোল পাকানো এবং সাংবাদিক নিগ্রহের অভিযোগে শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে আরও তিন জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ধর্মতলার ঝামেলায় তাঁদের সরাসরি যুক্ত থাকার প্রমাণ মিলেছে বলে পুলিশের দাবি। পু
গ্রেফতার আরও তিন, ধর্মতলায় ছাত্র বিক্ষোভে ধৃত বেড়ে ১৪


কলকাতা, ২৬ জুলাই (হি.স.): নিট-আন্দোলনে ধর্মতলায় গন্ডগোল পাকানো এবং সাংবাদিক নিগ্রহের অভিযোগে শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে আরও তিন জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ধর্মতলার ঝামেলায় তাঁদের সরাসরি যুক্ত থাকার প্রমাণ মিলেছে বলে পুলিশের দাবি। পুলিশের জালে ধরা পড়েছে তৌহিদি জনতা সংগঠনের নেতা শেখ আলম। পাশাপাশি, শাহবাজ খান ও মহম্মদ জহিরুদ্দিনকেও পাকড়াও পুলিশের। প্রত্যেকের ক্ষেত্রেই পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ধর্মতলায় ছাত্র বিক্ষোভে বিশৃঙ্খলা ও সাংবাদিকদের মারধরের ঘটনায় গ্রেফতার হয়েছে এই তিনজন। এদিকে, ধর্মতলায় গন্ডগোল পাকানোর ঘটনায় অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূলের যোগসূত্র পেয়েছে পুলিশ। এমনকী, বিধানসভা ভোটের প্রচারে মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক খালেক মোল্লার সঙ্গে দেখা গিয়েছে আফরোজকে, এমনটাই সূত্রের খবর। যদিও বিধায়ক খালেক মোল্লার দাবি, তিনি আফরোজকে চেনেন না।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande