সুষ্ঠুভাবেই চলছে অমরনাথ যাত্রা, জম্মু থেকে রওনা ভক্তদের ২০-তম দল
জম্মু, ২৭ জুলাই (হি.স.): কঠোর নিরাপত্তার মধ্যে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে কাশ্মীরের বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছে তীর্থযাত্রীদের ২০-তম দল। সোমবার ভোররাতে ৩,৮২৩ জন তীর্থযাত্রী বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছেন। ভগবতী নগরের প
অমরনাথ যাত্রা : জম্মু থেকে বালতালের উদ্দেশ্যে রওনা পুণ্যার্থীদের ১৯-তম দল


জম্মু, ২৭ জুলাই (হি.স.): কঠোর নিরাপত্তার মধ্যে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে কাশ্মীরের বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছে তীর্থযাত্রীদের ২০-তম দল। সোমবার ভোররাতে ৩,৮২৩ জন তীর্থযাত্রী বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছেন। ভগবতী নগরের পুলিশ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২০-তম দলটি ভোররাত ২.৪৭ মিনিটে ১৪০টি গাড়ির কনভয় নিয়ে রওনা হয়।

এই কনভয়ে ৮২টি বাস, ২০টি মাঝারি গাড়ি এবং ৩৮টি হালকা গাড়ি ছিল। এই দলে ২,৮৮২ জন পুরুষ তীর্থযাত্রী, ৮৩৮ জন মহিলা তীর্থযাত্রী, দু'জন শিশু, ৮৪ জন সাধু এবং ১৭ জন সাধ্বী ছিলেন। সোমবারও পহেলগামের উদ্দেশে কোনও পুণ্যার্থী রওনা হননি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande