নিজের ছবি-সহ শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানিয়ে নেটিজেনদের তোপে দেবাশিস কুমার
কলকাতা, ৬ জুলাই (হি. স. ) : নিজের ছবি যুক্ত করে সামাজিক মাধ্যমে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানিয়ে সোমবার নেটিজেনদের তোপে পড়লেন প্রাক্তন তৃণমূল নেতা দেবাশিস কুমার। পোস্ট করার পর প্রথম একয়ঘন্টা : প্রতিক্রিয়া এসেছে ১৬৪টি। সুজয় দাস লিখেছেন, “ঠেলায় ন
নিজের ছবি-সহ শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানিয়ে নেটিজেনদের তোপে দেবাশিস কুমার


কলকাতা, ৬ জুলাই (হি. স. ) : নিজের ছবি যুক্ত করে সামাজিক মাধ্যমে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানিয়ে সোমবার নেটিজেনদের তোপে পড়লেন প্রাক্তন তৃণমূল নেতা দেবাশিস কুমার।

পোস্ট করার পর প্রথম একয়ঘন্টা : প্রতিক্রিয়া এসেছে ১৬৪টি।

সুজয় দাস লিখেছেন, “ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।” অর্ণব মুখার্জী লিখেছেন, “জীবনে প্রথমবার মনে হয়! ঠ্যালায় পড়লে কত কী যে করতে হয়!!!”

লক্ষণ ভট্টাচার্য লিখেছেন, “দেবাদা খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে আপনি এখন শ্যামাপ্রসাদের ছবি দিয়ে ফটো ছাড়ছেন জানিনা আমরা কর্মীরা কোথায় যাব আমরা আছি আমরা থাকবো আমরা মমতাদির সাথে ছিলাম আমরা আছি আমরা থাকবো।”

শুভঙ্কর হালদার লিখেছেন, “আরে কাকাআআ!” তন্ময় ঘোষ লিখেছেন, “ভালো তৃণমূল সেজেছেন খুব ভালো। বলছি বারুইপুর নিয়ে পোস্ট করার সাহস আছে?”

মাধুরী মুখার্জি লিখেছেন, “ও কাকা গুরুদেব খুঁজে পেয়েছ দেখছি... ছি আপনকে ভোট দিয়েছিলাম - ঘেন্না এক বলতি!” শেখ কাদির লিখেছেন, “এতদিন পর এই প্রথম জন্মদিন হচ্ছে শ্যামাপ্রসাদের। তাইতো?”

সন্দীপ দাস লিখেছেন, “আস্তে আস্তে ঢুকছে.......”।

রাজকুমার দাসগুপ্ত লিখেছেন, “

আমি কি ঠিক দেখছি?” চারটি হাস্যমুখ (স্মাইলি) যুক্ত করে রেমো চ্যাটার্জী লিখেছেন, “ডিম খাওয়ার ভয় এসব পোস্ট করতে শুরু করেছে দাদা”। পার্থ ব্যানার্জী লিখেছেন, “দেখুন দলে নেয় কিনা?” রাজু বিশ্বাস শুভো লিখেছেন, “এবছর আপনার দুগ্গো পুজোতে একটা অভিনব থিম করুন - নাম থাকবে, শ্যামাপ্রসাদের রাজপ্রাসাদ”।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande