বৃহস্পতিবারে প্রাথমিকভাবে কিছুটা উঠলো দেশের শেয়ার বাজার
মুম্বই, ৯ জুলাই (হি.স.): পশ্চিম এশিয়া জুড়ে তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতির জেরে বুধবার ধস নেমেছিল ভারতীয় শেয়ার বাজারে। একদিনেই প্রায় ২০০০ পয়েন্ট খুইয়েছিল সেনসেক্স। তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই ছবি কিছুটা বদলাল। বৃহস্পতিবার বাজারে শেয়ার কেনার জন্য হু
শেয়ার বাজার


মুম্বই, ৯ জুলাই (হি.স.): পশ্চিম এশিয়া জুড়ে তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতির জেরে বুধবার ধস নেমেছিল ভারতীয় শেয়ার বাজারে। একদিনেই প্রায় ২০০০ পয়েন্ট খুইয়েছিল সেনসেক্স। তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই ছবি কিছুটা বদলাল। বৃহস্পতিবার বাজারে শেয়ার কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায় লগ্নিকারীদের মধ্যে, যার জেরে লক্ষ্মীবারে কিছুটা ঘুরে দাঁড়াল দেশীয় শেয়ার বাজার।

বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় ৫০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭৭ হাজারের গণ্ডি পার করে ফেলেছে। অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও। প্রায় ১৭০ পয়েন্ট উঠে নিফটি দাঁড়ায় ২৪ হাজার ৫১-র ঘরে।

বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, বুধবারের বড় পতনের পর এদিন কম দামে ভালো শেয়ার কেনার সুযোগ হাতছাড়া করতে চাননি অনেক বিনিয়োগকারী। এর জেরেই সূচক ফের ঊর্ধ্বমুখী হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande