শিমলায় ভাড়া ঘর থেকে ৬ গ্রাম মাদক উদ্ধার, গ্রেফতার ৩
শিমলা, ১০ আগস্ট (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলা জেলার চিড়গাঁওয়ে একটি ভাড়া ঘর থেকে ৬ গ্রাম মাদক (চিট্টা) উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রোহড়ু থানার পুলিশ চিড়গাঁওয়ের বোটিনালা, কান্ডা রোডে
শিমলায় ভাড়া ঘর থেকে ৬ গ্রাম মাদক উদ্ধার, গ্রেফতার ৩


শিমলা, ১০ আগস্ট (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলা জেলার চিড়গাঁওয়ে একটি ভাড়া ঘর থেকে ৬ গ্রাম মাদক (চিট্টা) উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রোহড়ু থানার পুলিশ চিড়গাঁওয়ের বোটিনালা, কান্ডা রোডের একটি ভাড়া ঘরে তল্লাশি চালায়। সেখানেই ৩ জনের কাছ থেকে মাদক (চিট্টা) উদ্ধার হয়। ধৃতদের পরিচয় রবীন কুমার, ধীরেন্দ্র সিং এবং রূপেশ কুমার হিসেবে জানা গেছে। রবীন শিমলার জাংলা এলাকার বাসিন্দা। ধীরেন্দ্রও জাংলার বাসিন্দা এবং রূপেশ চিড়গাঁওয়ের বাসিন্দা। পুলিশ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সোমবার শিমলার পুলিশ সুপার গৌরব সিং জানান, ধৃতদের আদালতে পেশ করার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে মাদক পাচারের অন্য কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande