শ্রীভূমির বিভিন্ন প্রান্তে ‘তিরঙ্গা স্টল’
শ্রীভূমি, (অসম) ১০ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে পালিত ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে আসাম স্টেট রুরাল লাইভলিহুডস মিশনের উদ্যোগে শ্রীভূমি জেলার বিভিন্ন উন্নয়নখণ্ডে ‘তিরঙ্গা স্টল’ স্থাপন করা হয়েছে। এই স্টলগুলিতে সাধারণ মানুষ নি
শ্রীভূমির বিভিন্ন প্রান্তে ‘তিরঙ্গা স্টল’


শ্রীভূমি, (অসম) ১০ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে পালিত ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে আসাম স্টেট রুরাল লাইভলিহুডস মিশনের উদ্যোগে শ্রীভূমি জেলার বিভিন্ন উন্নয়নখণ্ডে ‘তিরঙ্গা স্টল’ স্থাপন করা হয়েছে। এই স্টলগুলিতে সাধারণ মানুষ নিজেদের পছন্দমতো জাতীয় পতাকা সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি দেশাত্মবোধক সামগ্রীও পাওয়া যাচ্ছে।

দেশপ্রেমের চেতনা জাগ্রত করা এবং প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনে নাগরিকদের উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। স্টলগুলির মাধ্যমে জাতীয় পতাকার মর্যাদা ও গুরুত্ব সম্পর্কেও জনসচেতনতা গড়ে তোলা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভৈরবনগর উন্নয়নখণ্ডে দেবোদ্দার সোনবিল পার্ক, গোড়েরবন্দ বাজার, আর কে নগর বাজার ও গোবিন্দগঞ্জ বাজারে তিরঙ্গা স্টল চালু করা হয়েছে।

নীলামবাজার উন্নয়নখণ্ডে আলামখানি, কালীগঞ্জ বাজার, কালীগঞ্জ গাঁও পঞ্চায়েত কার্যালয়ের নিকটবর্তী এলাকা, জনকল্যাণ বাজার, জনকল্যাণ-ফতেপুর গাঁও পঞ্চায়েত এবং বারইগ্রাম গাঁও পঞ্চায়েত কার্যালয়ে স্টল স্থাপন করা হয়েছে।

মালেগড় উন্নয়নখণ্ডে গদারাশি বাজার, বলিয়া বাজার, মহিষাসন বাজার এবং বসুন্ধরা স্বনির্ভর গোষ্ঠীর অধীন টিল্লা বাজারে তিরঙ্গা স্টল রয়েছে।

এছাড়া দুল্লভছড়া উন্নয়নখণ্ডে দুল্লভছড়া বাজার ও নিভিয়া বাজার, পাথারকান্দি উন্নয়নখণ্ডে কানাইনগর, নয়াডহর বাজার এলাকা ও পাথারকান্দি বাজার পয়েন্টে এবং লোহারপোয়া উন্নয়নখণ্ডে মানিকবন্দ বাজার, বৈঠাখাল, কুকিরতল বাজার ও লোয়ারপোয়া বাজারে স্টল স্থাপন করা হয়েছে।

বদরপুর উন্নয়নখণ্ডে নঙ্গাইঘাট বাজার ঘাট গাঁও পঞ্চায়েত, জারুণতলা মহাকল গাঁও পঞ্চায়েত, বদরপুর শহরের বাসস্ট্যান্ড, চরগুলা বাজার পয়েন্ট এবং ভাঙ্গা বাজার পয়েন্টেও তিরঙ্গা বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

আসাম স্টেট রুরাল লাইভলিহুডস মিশনের আধিকারিকরা জানান, জেলার বিভিন্ন প্রান্তে স্থাপিত এই স্টলগুলি মূলত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা পরিচালনা করছেন। স্বাধীনতা দিবসের আগে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে সর্বাধিক জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রতিটি ঘরে জাতীয় পতাকা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande