নবান্নে সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠক, সুপারিশ সংক্রান্ত ভুয়া নথিতে সতর্কবার্তা
কলকাতা, ১০ আগস্ট (হি. স.) : পশ্চিমবঙ্গ সরকারের গঠিত সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠক সোমবার রাজ্য সচিবালয় নবান্নে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর এক নির্দেশিকা এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য প্রচারের পাশাপাশি ভুয়া নথি ছড়িয়ে পড়া নিয়ে কড়া সতর্কবার্তা জারি
নবান্নে সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠক, সুপারিশ সংক্রান্ত ভুয়া নথিতে সতর্কবার্তা


কলকাতা, ১০ আগস্ট (হি. স.) : পশ্চিমবঙ্গ সরকারের গঠিত সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠক সোমবার রাজ্য সচিবালয় নবান্নে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর এক নির্দেশিকা এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য প্রচারের পাশাপাশি ভুয়া নথি ছড়িয়ে পড়া নিয়ে কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে।

এদিনের বৈঠকে কমিশনের কার্যপরিধিভুক্ত বিভিন্ন সরকারি পরিষেবা, স্ট্যাটুটরি বডি, কর্পোরেশন এবং সংস্থাসমূহের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রাথমিক খোঁজখবর নেওয়া হয়। পাশাপাশি, কমিশন কীভাবে তার দায়িত্ব ও কর্তব্য সম্পাদন করবে, সে বিষয়েও একটি কার্যপরিলেখ তৈরি করা হয়েছে। অর্থ দফতর সূত্রে জানানো হয়েছে, কমিশনের তথ্য প্রচার, মতামত আহ্বান, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং স্মারকলিপি গ্রহণের জন্য দ্রুত একটি ডেডিকেটেড ওয়েবসাইট চালু করা হবে।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় সপ্তম বেতন কমিশনের তথাকথিত 'সুপারিশ' সংক্রান্ত একটি অননুমোদিত নথি ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত নির্দেশিকায় কমিশন স্পষ্ট জানিয়েছে যে, কাজ সবেমাত্র শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কোনও সুপারিশ পেশ করা হয়নি। জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী এই ধরনের ভিত্তিহীন ও যাচাইহীন তথ্যে কান না দিতে এবং কেবল অনুমোদিত ও নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ওপর আস্থা রাখতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande