মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবি বিজেপির
রাঁচি, ১০ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডে জেপিএসসি-জেএসএসসি পরীক্ষার্থীদের বিধানসভা ঘেরাও কর্মসূচির মাঝেই ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-ও সোমবারে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। বহু বিজেপি কর্মী দলীয় পতাকা হাতে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে মুখ
বিজেপির বিক্ষোভ কর্মসূচি


রাঁচি, ১০ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডে জেপিএসসি-জেএসএসসি পরীক্ষার্থীদের বিধানসভা ঘেরাও কর্মসূচির মাঝেই ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-ও সোমবারে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। বহু বিজেপি কর্মী দলীয় পতাকা হাতে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবি জানান।

এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিকে ঘিরে মুখ্যমন্ত্রীর বাসভবনের চারপাশে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিপুল পুলিশ থাকা সত্ত্বেও বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রীর বাসভবনের ব্যারিকেডের কাছাকাছি পৌঁছে যায়। বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি স্লোগানও দিতে থাকে তারা।

উল্লেখ্য, ঝাড়খণ্ডে জেপিএসসি-জেএসএসসি পরীক্ষায় তথাকথিত অনিয়মের অভিযোগকে ঘিরে পরীক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande