
রুদ্রপ্রয়াগ, ১০ আগস্ট (হি.স.): শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে কেদারনাথ ধামে দর্শনের জন্য ঢল নামে ভক্তদের। এদিন সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ভক্ত ধামে আসে । উল্লেখ্য, কেদারনাথ ধামে এখনও পর্যন্ত ১৪ লক্ষ ৪৫ হাজার ৯৪৬ জন পুণ্যার্থী ভগবান কেদারের দর্শন করেছেন।
জেলাশাসক বিশাল মিশ্রের তত্বাবধানে কেদারনাথ যাত্রাকে সহজ ও নিরাপদ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। ধামে ভক্তদের থাকার জায়গা, খাবার, পানীয় জল, স্বাস্থ্য-সহ অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার প্রতিও খেয়াল রাখা হচ্ছে। পুণ্যার্থীদের সহযোগিতায় প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মচারীদের কেদারনাথ ধাম চত্বরে মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রশাসনের মূল লক্ষ্য, নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে তীর্থযাত্রা সম্পন্ন করা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ