স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে হামলার তীব্র নিন্দা ভারতের
নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): স্লোভেনিয়ার লুবলিয়ানায় ভারতীয় দূতাবাস প্রাঙ্গণকে খালিস্তানপন্থী সমর্থকদের দ্বারা হামলার লক্ষ্যবস্তু করার ঘটনায় তীব্র নিন্দা জানালো ভারত। একইসঙ্গে, অন্যান্য দেশের আইনশৃঙ্খলারক্ষাকারী কর্তৃপক্ষকেও ভারত আহ্বান জানিয়ে
বিদেশ মন্ত্রক


নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): স্লোভেনিয়ার লুবলিয়ানায় ভারতীয় দূতাবাস প্রাঙ্গণকে খালিস্তানপন্থী সমর্থকদের দ্বারা হামলার লক্ষ্যবস্তু করার ঘটনায় তীব্র নিন্দা জানালো ভারত। একইসঙ্গে, অন্যান্য দেশের আইনশৃঙ্খলারক্ষাকারী কর্তৃপক্ষকেও ভারত আহ্বান জানিয়েছে, এই ধরনের গোষ্ঠীগুলির দ্বারা ছড়ানো বিদ্বেষমূলক প্রচার ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলার জন্য।

সোমবার এই ঘটনা প্রসঙ্গে জারি করা এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক প্রাঙ্গণ অলঙ্ঘনীয়। সেখানের নিরাপত্তা নিশ্চিত করা বাধ্যতামূলক। বিবৃতিতে আরও জানানো হয়, আমরা নতুন দিল্লি এবং লুবলিয়ানা, উভয় স্থানেই স্লোভেনিয়ার কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেছি। যাতে এই ধরনের নিন্দনীয় কাজের জন্য দোষীদের জবাবদিহিতার আওতায় আনা যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande