চলতি সপ্তাহে প্রকাশিত হবে ইউজিসি-নেট জুন ২০২৬-এর প্রভিশনাল উত্তরপত্র
নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) সোমবার জানিয়েছে, ইউজিসি-নেট জুন ২০২৬ পরীক্ষার প্রভিশনাল উত্তরপত্র চলতি সপ্তাহে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর পাশাপাশি সিএসআইআর-নেট এবং আইসিএআর এআইইইএ (পিজি) ও এআইসিই (প
চলতি সপ্তাহে প্রকাশিত হবে ইউজিসি-নেট জুন ২০২৬-এর প্রভিশনাল উত্তরপত্র


নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) সোমবার জানিয়েছে, ইউজিসি-নেট জুন ২০২৬ পরীক্ষার প্রভিশনাল উত্তরপত্র চলতি সপ্তাহে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর পাশাপাশি সিএসআইআর-নেট এবং আইসিএআর এআইইইএ (পিজি) ও এআইসিই (পিএইচডি) ২০২৬ পরীক্ষাগুলির প্রভিশনাল উত্তরপত্রও প্রকাশ করা হবে।

এনটিএ-র পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীরা উত্তরপত্র প্রকাশের পর তা দেখতে পাবেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট প্রশ্ন বা উত্তর নিয়ে আপত্তি জানাতে পারবেন। উত্তরপত্র দেখা এবং সেটি নিয়ে আপত্তি জানানোর বিস্তারিত নির্দেশাবলীও জানানো হবে। এনটিএ পরীক্ষার্থীদের পরামর্শ দিয়েছে, উত্তরপত্র এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট দেখতে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande