সুপ্রিম কোর্টে স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রায় সায় শীর্ষ আদালতের
নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, তিন সপ্তাহের জন্য তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন এবং তাঁর বিদেশযাত্রায় কোনও
অভিষেক বন্দ্যোপাধ্যায়


নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, তিন সপ্তাহের জন্য তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন এবং তাঁর বিদেশযাত্রায় কোনও প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। আগামী তিন সপ্তাহ অভিষেকের বিদেশযাত্রায় কোনও বাধা দেওয়া যাবে না।

বিদেশে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে যে আবেদন করেছিলেন অভিষেক, তা খারিজ হয়ে যায়। তার পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। সোমবার বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, শুধুমাত্র অভিষেকের বিরুদ্ধে মামলা রয়েছে বলেই তাঁকে বিদেশে চিকিৎসা পরিষেবা নিতে বাধা দেওয়া যায় না। একজন ব্যক্তির বিদেশে যাওয়ার এবং নিজের পছন্দমতো চিকিৎসা করানোর অধিকার রয়েছে। শীর্ষ আদালতের এই রায়ে স্বস্তি পেলেন অভিষেক। বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande