
ধর্মশালা, ১০ আগস্ট (হি.স.): হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে হিমাচল প্রদেশের ধর্মশালায় তিরঙ্গা যাত্রার আয়োজন করলো বিজেপি। জাতীয় পতাকা হাতে নিয়ে, রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ধর্মশালায় ‘তিরঙ্গা যাত্রা’র আয়োজন করেন বিজেপি কর্মীরা। দলের বিধায়ক সুধীর শর্মার বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিলের দাবি জানান তাঁরা।
ধর্মশালা বিজেপি মণ্ডলের সভাপতি বিশাল নেহরিয়া বলেন, আমাদের প্রধানমন্ত্রী মোদীজির আহ্বানে সাড়া দিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশের সমস্ত বিধানসভা কেন্দ্রে এই 'তিরঙ্গা যাত্রা'র আয়োজন করা হয়েছে। এটি জেলা সদর দফতর থেকে শুরু হচ্ছে এবং যেহেতু ধর্মশালা কাংড়া জেলার সদর দফতর, তাই আজ এখানে এই র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে। এরপর জেলার ১৫টি বিধানসভা কেন্দ্র জুড়েই এই তিরঙ্গা যাত্রা পরিচালিত হবে। সারা দেশে ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই র্যালির আয়োজন করা হয়েছে এবং এটি বিজেপির মূলমন্ত্র, 'দেশ সবার আগে, দল তার পরে এবং ব্যক্তি সবার শেষে'—এর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে; এটি দেশপ্রেমের প্রতীক।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ