চুঁচুড়ায় ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, তিরঙ্গা যাত্রায় বিধায়ক সুবীর নাগ ও জেলাশাসক
হুগলি , ১০আগস্ট (হি.স.) : আগামী ১৫ আগস্ট দেশজুড়ে পালিত হবে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশপ্রেম, জাতীয়তাবাদ এবং স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করে চুঁচুড়ায় আয়োজিত হল তিরঙ্গা যাত্রা। চুঁচুড়া জেলাশাসকের
চুঁচুড়ায় ত্রিরঙ্গা যাত্রা


হুগলি , ১০আগস্ট (হি.স.) :

আগামী ১৫ আগস্ট দেশজুড়ে পালিত হবে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশপ্রেম, জাতীয়তাবাদ এবং স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করে চুঁচুড়ায় আয়োজিত হল তিরঙ্গা যাত্রা।

চুঁচুড়া জেলাশাসকের কার্যালয় থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত এই তিরঙ্গা যাত্রায় জাতীয়তাবাদী নাগরিকদের সঙ্গে পা মেলান চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। উপস্থিত ছিলেন হুগলি জেলার জেলাশাসক অরিন্দম কুরসিদ আলী কাদরী-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং স্বাধীনতার চেতনাকে মানুষের মধ্যে আরও প্রসারিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা। দেশপ্রেম ও জাতীয়তাবাদের বার্তা নিয়ে শহরের পথে এগিয়ে চলে এই পদযাত্রা। বিধায়ক সুবীর নাগ বলেন, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা স্মরণ করে জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং দেশের ঐক্য ও সংহতিকে আরও শক্তিশালী করাই এই কর্মসূচির মূল বার্তা।

স্বাধীনতা উদযাপনের আগে চুঁচুড়ার এই তিরঙ্গা যাত্রা সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের আবেগকে আরও উজ্জীবিত করে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande