
বোগোটা, ১০ আগস্ট (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। সোমবার কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭.৪ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে ৪৭ জনের মৃত্যু হয়েছে এবং বহু ভবন ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেক বাসিন্দা এবং আহত হয়েছেন আরও অনেকে। ভূমিকম্পের কারণে রাজধানী বোগোটা পর্যন্ত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হন। ইউএস জিওলজিক্যাল সার্ভে এবং কলম্বিয়ার সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বোগোটা থেকে প্রায় ২৫০ মাইল পশ্চিমে চোকো অঞ্চলের ‘সান হোসে দেল পালমার’ এলাকায়—যেখানে প্রায় ৪,৮০০ মানুষের বসবাস। ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্যমতে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৬৬ মাইল গভীরে অনুভূত হয়। প্রতিবেশী দেশ ইকুয়েডরেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ