রাঁচিতে সিআইডি দফতরে জেপিএসসি-র প্রাক্তন সদস্যা অজিতা ভট্টাচার্য
রাঁচি, ১০ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর পরীক্ষায় তথাকথিত অনিয়মের অভিযোগে তদন্ত করছে সিআইডি। সেই তদন্তের অংশ হিসেবে জেপিএসসি-র প্রাক্তন সদস্যা ডঃ অজিতা ভট্টাচার্যকে সমন পাঠিয়েছিল সিআইডি। সেই ডাকে সাড়া দিয়ে সোমবার বেলায়
সিআইডি দফতর


রাঁচি, ১০ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর পরীক্ষায় তথাকথিত অনিয়মের অভিযোগে তদন্ত করছে সিআইডি। সেই তদন্তের অংশ হিসেবে জেপিএসসি-র প্রাক্তন সদস্যা ডঃ অজিতা ভট্টাচার্যকে সমন পাঠিয়েছিল সিআইডি। সেই ডাকে সাড়া দিয়ে সোমবার বেলায় ডঃ অজিতা ভট্টাচার্য জিজ্ঞাসাবাদের জন্য রাঁচির সিআইডি দফতরে পৌঁছন।

সূত্র মারফত জানা গেছে, সিআইডি-র পক্ষ থেকে জেপিএসসি-র তিন সদস্যকেই সমন পাঠানো হয়েছিল। সমনের পর তিন সদস্যই নিজ নিজ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এখন তদন্তকারী সংস্থা পরীক্ষা প্রক্রিয়া এবং তথাকথিত অনিয়ম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

উল্লেখ্য, সিআইডি জেপিএসসি পরীক্ষায় তথাকথিত অনিয়ম সম্পর্কিত মামলার তদন্ত করছে। তদন্ত চলাকালীন ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই তদন্ত প্রক্রিয়ারই অঙ্গ হিসেবে কমিশনের প্রাক্তন সদস্যা ডঃ অজিতা ভট্টাচার্যকে এ দিন সিআইডি দফতরে ডাকা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande