বিরোধীরা গণতন্ত্রের শত্রু, সংসদে অচলাবস্থার জন্য তোপ গিরিরাজের
নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): সংসদে অচলাবস্থার জন্য বিরোধীদের দায়ী করলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। বিরোধীদের গণতন্ত্রের শত্রু বলেও মন্তব্য করেছেন গিরিরাজ। সোমবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেন, তাঁরা (বিরোধী দল) গণ
গিরিরাজ সিং


নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): সংসদে অচলাবস্থার জন্য বিরোধীদের দায়ী করলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। বিরোধীদের গণতন্ত্রের শত্রু বলেও মন্তব্য করেছেন গিরিরাজ। সোমবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেন, তাঁরা (বিরোধী দল) গণতন্ত্রের শত্রু। তাদের বিরোধিতা বাছাইমূলক। ঝাড়খণ্ড, পঞ্জাব ও কর্ণাটকের বিষয়ে তাঁরা (কংগ্রেস) নীরব। রাহুল গিয়ে প্রয়াগরাজে হাঙ্গামা বাঁধায়। দেশের মানুষ এসব দেখছে। অমিত শাহ কে, তা মানুষ দেখেছে। রাহুল গান্ধীর কাছ থেকে কোনও সার্টিফিকেটের প্রয়োজন নেই।

উল্লেখ্য, বিরোধীদের তুমুল হৈহট্টগোলে সোমবার দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। প্রথমে দুপুর বারোটা এবং পরে দুপুর দু'টো পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে। বিরোধীদের তুমুল হৈহট্টগোলের জন্য এদিনও ব্যাহত হয়েছে সংসদের উভয়কক্ষের অধিবেশন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande