আরামবাগে শ্লীলতাহানির অভিযোগে বাঁকুড়ার যুবক গ্রেফতার
আরামবাগ, ১০ আগস্ট (হি.স.): শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে গোঘাট থানার পুলিশ। ধৃত যুবকের নাম শুভ্র সরকার। তিনি বাঁকুড়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোঘাটের খাটুল এলাকার এক গৃহবধূ শুভ্র সরকারের বি
গোঘাট পুলিশের হাতে ধৃত যুবক


আরামবাগ, ১০ আগস্ট (হি.স.): শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে গোঘাট থানার পুলিশ। ধৃত যুবকের নাম শুভ্র সরকার। তিনি বাঁকুড়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোঘাটের খাটুল এলাকার এক গৃহবধূ শুভ্র সরকারের বিরুদ্ধে শ্লীলতাহানি ও শারীরিক নিগ্রহের লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার খাটুল এলাকা থেকে শুভ্র সরকারকে গ্রেফতার করে গোঘাট থানার পুলিশ। সোমবার তাঁকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়।

অন্যদিকে, আদালতে নিয়ে যাওয়ার পথে ধৃত শুভ্র সরকার তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি ঠিকাদারি (কনট্রাক্টরি) কাজের সূত্রে ওই এলাকায় এসেছিলেন এবং তাঁকে চক্রান্ত করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তবে অভিযোগকারী গৃহবধূর বাড়িতে তিনি ঠিক কী কারণে গিয়েছিলেন, সেই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর দিতে পারেননি ধৃত যুবক।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ। অভিযোগের সত্যতা যাচাই করার পাশাপাশি ঘটনার মূল কারণ খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande