সংসদে বিরোধীদের হট্টগোল, ১২টা পর্যন্ত মুলতুবি লোকসভা ও রাজ্যসভা
নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): সংসদে বিরোধীদের হট্টগোল অব্যাহত। বিভিন্ন ইস্যুতে সোমবারও লোকসভা ও রাজ্যসভায় হট্টগোল করেন কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা। তুমুল হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে। সোমব
সংসদে বিরোধীদের হট্টগোল, ১২টা পর্যন্ত মুলতুবি লোকসভা ও রাজ্যসভা


নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): সংসদে বিরোধীদের হট্টগোল অব্যাহত। বিভিন্ন ইস্যুতে সোমবারও লোকসভা ও রাজ্যসভায় হট্টগোল করেন কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা। তুমুল হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে। সোমবার এগারোটা নাগাদ অধিবেশন শুরু হতেই লোকসভায় হট্টগোল করেন বিরোধীরা। লোকসভার মতো রাজ্যসভাতেও ব্যাহত হয় অধিবেশন। তাই সংসদের উভয়কক্ষের অধিবেশন দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে।

গত ২০ জুলাই যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের পদক্ষেপ এবং রাম মন্দিরের অনুদানের অর্থ চুরির বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিতে বিরোধী দলের সাংসদরা এদিন সকালে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেছেন, আমার মনে হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বিবৃতি না দেওয়া পর্যন্ত এই অচলাবস্থা অব্যাহত থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande