
হরিদ্বার, ১০ আগস্ট (হি.স.) : হরিদ্বারে নাহার পাটরি এলাকার পিপল চৌক থেকে ধনৌরি যাওয়ার রাস্তায় সোমবার আচমকা একটি বাইকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ালেও পুলিশের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।বাইকে আগুন লাগতেই পুলিশকর্মীরা চালক ও তাঁর সঙ্গে থাকা আরোহীকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে দেন। পরে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।পুলিশ পুড়ে যাওয়া বাইকটি রাস্তার পাশে সরিয়ে রাখে। ফলে যান চলাচলেও কোনও সমস্যা হয়নি। ঘটনায় কেউ আহত হননি এবং কোনও প্রাণহানিও ঘটেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস