জন্মদিনে হেমন্ত সোরেনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা
নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেমন্তের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা-বার্তায় জ
জন্মদিনে হেমন্ত সোরেনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেমন্তের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা-বার্তায় জানান, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জি-কে তাঁর জন্মদিনে শুভেচ্ছা। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের কামনা করছি।

ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই সোমবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিজের জন্মদিন পালন করছেন। এই উপলক্ষ্যে তিনি বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা বার্তা পাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হেমন্ত সোরেনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande