
নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তিন প্রাক্তন তৃণমূল সাংসদকে রাজ্যসভার তিনটি সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য মনোনীত করা হলো। ৬ অগস্ট রাজ্যসভার চেয়ারম্যানের অনুমোদনে এই মনোনয়ন দেওয়া হয়েছে। তিন জনই এক সময়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। রাজ্যে পালাবদলের পরে তাঁরা শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ দেন।
রাজ্যসভার তিনটি বিভাগ-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে নতুন সদস্য মনোনীত করা হয়েছে। ৬ আগস্ট রাজ্যসভার চেয়ারম্যানের অনুমোদনে এই মনোনয়ন দেওয়া হয়। জল সম্পদ বিষয়ক কমিটিতে মনোনীত হয়েছেন সুস্মিতা দেব। পার্সোনেল, পাবলিক গ্রিভান্সেস, আইন ও বিচার বিষয়ক কমিটিতে মনোনীত হয়েছেন সুখেন্দুশেখর রায়। আর কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন বিষয়ক কমিটিতে মনোনীত হয়েছেন প্রকাশচিক বরাইক। সোমবার জানা গেছে এই বিষয়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ