(আপডেট) সংসদে বিরোধীদের হট্টগোল, ২টো পর্যন্ত মুলতুবি লোকসভা ও রাজ্যসভা
নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): সংসদে বিরোধীদের হট্টগোল অব্যাহত। বিভিন্ন ইস্যুতে সোমবারও লোকসভা ও রাজ্যসভায় হট্টগোল করেন কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা। তুমুল হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয়। প্রথমে দুপুর বারোট
২টো পর্যন্ত মুলতুবি লোকসভা ও রাজ্যসভা


নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): সংসদে বিরোধীদের হট্টগোল অব্যাহত। বিভিন্ন ইস্যুতে সোমবারও লোকসভা ও রাজ্যসভায় হট্টগোল করেন কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা। তুমুল হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয়। প্রথমে দুপুর বারোটা পর্যন্ত এবং পরে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে। সোমবার এগারোটা নাগাদ অধিবেশন শুরু হতেই লোকসভায় হট্টগোল করেন বিরোধীরা। লোকসভার মতো রাজ্যসভাতেও ব্যাহত হয় অধিবেশন। তাই সংসদের উভয়কক্ষের অধিবেশন প্রথমে দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। পরে অধিবেশন শুরু হলেও, অচলাবস্থা জারি থাকে।

কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এদিন লোকসভায় ‘ট্রাইব্যুনাল সংস্কার বিল, ২০২৬’ পেশ করেছেন। এই বিলটির উদ্দেশ্য হলো—বিভিন্ন ট্রাইব্যুনালের কার্যকারিতা বৃদ্ধি করা; ট্রাইব্যুনালের সভাপতি ও সদস্যদের যোগ্যতা, নিয়োগ এবং চাকরির শর্তাবলির ক্ষেত্রে স্বাধীনতা, স্বচ্ছতা ও সামঞ্জস্য নিশ্চিত করা; ট্রাইব্যুনালগুলির প্রশাসন ও কার্যক্রমের মানোন্নয়ন; একটি ‘জাতীয় ট্রাইব্যুনাল কমিশন’ গঠন করা; এবং সংশ্লিষ্ট আইনগুলোতে আনুষঙ্গিক সংশোধনী আনা ও এ সংক্রান্ত বা আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলোর সুরাহা করা। এছাড়াও আরও বেশ কিছু বিল এদিন লোকসভায় পেশ করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande