গোঘাটে ইলেকট্রিক পার্টসের দোকানে ভয়াবহ আগুন, পুড়ে ছাই দোকানের সমস্ত সামগ্রী
আরামবাগ , ১০ আগস্ট (হি.স.): সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি ইলেকট্রিক পার্টসের দোকান। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের কুমারগঞ্জ এলাকার পার্বতীপুর বাজারে। আচমকা দোকান থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে
আগুনে বরশিভূত দোকান


আরামবাগ , ১০ আগস্ট (হি.স.): সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি ইলেকট্রিক পার্টসের দোকান। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের কুমারগঞ্জ এলাকার পার্বতীপুর বাজারে। আচমকা দোকান থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা যায়, দোকানের মালিক পূর্ণচন্দ্র হেমরম দুপুরে দোকান বন্ধ করে খেতে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পান, তাঁর দোকান থেকে আগুন জ্বলছে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে খবর দেওয়া হয় দমকল বিভাগে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।

আগুনের তীব্রতায় দোকানের ইলেকট্রিক পার্টস-সহ একাধিক সামগ্রী পুড়ে নষ্ট হয়ে যায়। দোকানের মালিক পূর্ণচন্দ্র হেমরম বলেন, “এই দোকানটাই ছিল আমার একমাত্র সম্বল। চোখের সামনে সবকিছু পুড়ে গেল।”

ঠিক কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande