
গুয়াহাটি, ১২ আগস্ট (হি.স.): এবারের বৃষ্টি ও বন্যাজনিত কারণে অসমে মৃত্যু হয়েছে ১০২ জনের। রাজ্যের ২৫টি জেলায় বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এবারের বন্যায় ২৫টি জেলা, ৯০টি রাজস্ব সার্কেল এবং ২,৭১৫টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১২ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ১০২ জনের মৃত্যু হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য সরকার ২৯৭টি ত্রাণ শিবির ও ২,১০৮টি ত্রাণ বিতরণ কেন্দ্রের মাধ্যমে বন্যাদুর্গত মানুষদের সহায়তা করার চেষ্টা করেছে। চরাইদেও, গোলাঘাট ও জোরহাটের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, তবে শিবসাগর জেলায় এখনও ৩টি রাজস্ব সার্কেল ও ৬৩টি গ্রাম ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। শিবসাগর জেলায় এখনও ১৫টি ত্রাণ শিবির চালু রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ