কলকাতা ফুটবল লিগের তিনটি ডিভিশনের ১২ খেলায় ৫ ম্যাচ ড্র ও একটি খেলা গোলশূন্যভাবেই শেষ
কলকাতা, ১২ আগস্ট (হি. স.) : বুধবার কলকাতা ফুটবল লিগের তিনটি ডিভিশনের মোট ১২টি খেলার মধ্যেই ড্র হয়েছে - ৫ টি ম্যাচ এবং অমীমাংসিত - ১ টি খেলা ।আইএফএর তরফেও এদিন জানানো হয়েছে যে, প্রথম ডিভিশনে সুবার্বান ক্লাব ও কলকাতা পোর্ট ট্রাস্ট এস সি ১-১ গোলের ব
কলকাতা ফুটবল লিগের ডিভিশনের ফলাফল


কলকাতা, ১২ আগস্ট (হি. স.) : বুধবার কলকাতা ফুটবল লিগের তিনটি ডিভিশনের মোট ১২টি খেলার মধ্যেই ড্র হয়েছে - ৫ টি ম্যাচ এবং অমীমাংসিত - ১ টি খেলা ।আইএফএর তরফেও এদিন জানানো হয়েছে যে, প্রথম ডিভিশনে সুবার্বান ক্লাব ও কলকাতা পোর্ট ট্রাস্ট এস সি ১-১ গোলের ব্যবধানে ড্র হয়েছে। সালকিয়া ফ্রেন্ডস আ্যসোসিয়েশন ২-১ গোলে জিতেছে এবং হারল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিঃ। দ্বিতীয় ডিভিশনের খেলায় গীতা স্পোর্টস আকাদেমি টালিগঞ্জ অগ্রগামী এবং সোনারপুর ইয়ং মেন্স স্পোর্টিং আ্যসোসিয়েশন এর ফলাফল ১-১ গোল।সার্দান আ্যথলেটিক ক্লাব ও বাঁশদ্রোণী ইয়ং বেঙ্গল এস এ - মধ্যে খেলার ফল ২-২, অমীমাংসিতভাবে শেষ। তৃতীয় ডিভিশনের খেলায় চাঁদনি স্পোর্টিং ক্লাব এবং বাটা স্পোর্টস ক্লাব এর মধ্যেই খেলা অমীমাংসিত এবং ফলাফল ১-১গোল হয়েছে। কুমোরটুলি ইনস্টিটিউট, রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব খেলা ড্র করেছে ও ফলাফল এদিন ১-১ হয়েছে। বেহালা আ্যথলেটিক স্পোর্টস আ্যসোসিয়েশন ও বালি দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব হাওড়া মাণিকতলা স্পোর্টিং আ্যসোসিয়েশনের মধ্যেই গোলশূন্যভাবে শেষ হয়েছে ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande