
কলকাতা, ১৪ আগস্ট (হি. স.) : বাংলা অনূর্ধ্ব-২৩ পুরুষ ক্রিকেট দল প্রস্তুত সিয়েচেম ট্রফি ২০২৬-এর খেলার অপেক্ষায় অধীর আগ্রহে। আগামী ৭-১৪ সেপ্টেম্বর খেলা হবে সুদূর পন্ডিচেরীতে। আন্তঃ রাজ্য টি-২০ প্রতিযোগিতায় বাংলার তরুণ ক্রিকেটারদের সামনে নিজেদের মেলে ধরার বড় সুযোগ মিলল। প্রতিপক্ষ যতই কঠিন হোক, সঙ্গী প্রবল আত্মবিশ্বাস আর লড়াকু মানসিকতা। মাঠে নামতে প্রস্তুত বঙ্গ-যুবরা। ব্যাটে-বলে দাপট দেখিয়েই প্রতিযোগিতায় নিজেদের ছাপ রাখতে মরিয়া দলটি। লক্ষ্য একটাই - প্রতিটি ম্যাচে সেরাটা উজাড় করে দেওয়া এবং বাংলার ক্রিকেটের গৌরব আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া।
ঘরোয়া ক্রিকেটের মঞ্চে বরাবরই প্রতিভার জোগান দিয়ে এসেছে বাংলা। অনূর্ধ্ব-২৩ দলের এই অভিযানও তাই শুধু একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার লড়াই নয়, বরং আগামী দিনের ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার গুরুত্বপূর্ণ মঞ্চ। সিয়েচেম ট্রফিতে আন্তঃরাজ্য টি-২০ লড়াইয়ে বাংলার প্রতিনিধিত্ব করতে নামছে একঝাঁক প্রতিশ্রুতিমান তরুণ। তাঁদের চোখ এখন মাঠে, লক্ষ্য সাফল্য।
বাংলার ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, লড়াইয়ে কোনও খামতি রাখবেন না বঙ্গ-যুবারা। জয় হোক বা হার—মাঠে যেন থাকে বাংলার ক্রিকেটের সেই চেনা লড়াইয়ের ছবি। ইতিমধ্যেই দল ঘোষণা করা হয়েছে। খেলোয়াড়দের নামের তালিকা নিম্নরূপ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত