
কলকাতা, ১৪ আগস্ট (হি. স.) : কলকাতা ফুটবল লিগের দুটি খেলার মধ্যেই শুক্রবার তৃতীয় ডিভিশনে একটি খেলা ড্র হয়েছে এবং অপর খেলায় জয় পরাজয় সুনিশ্চিত । বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল আ্যসোসিয়েশনের তরফেও এক জরুরি বার্তায় সবিস্তারেই জানানো হয়েছে। তালতলা মাঠে প্রথম খেলায় বালি প্রতিভা ক্লাব ও গীতা স্পোর্টস তালতলা ইনস্টিটিউট পরস্পর মুখোমুখি হয়েছে। ১-১ গোলের ব্যবধানে ওই খেলা ড্র হয়েছে। দ্বিতীয় ম্যাচে রাখী সঙ্ঘ ও মৈত্রী সঙ্ঘ একে অপরের বিরুদ্ধে খেলতে নামে। ওয়াই এম সি এ মাঠে এদিন দুপুরে তিনটে নাগাদ খেলতে নামে দুই ফুটবল দল। ৩-০ গোলের ব্যবধানে পরাজিত মৈত্রী সঙ্ঘ। অনায়াসেই জিতল রাখী সঙ্ঘ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত