হরমুজ প্রণালীর ওপর আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের
ওয়াশিংটন, ১২ আগস্ট (হি.স.): পশ্চিম এশিয়ায় সংঘাতের অবসান হচ্ছেই না। কখনও আমেরিকা, কখনও আবার ইরান একে অপরকে হুঁশিয়ারি দিয়েই যাচ্ছে। এবার হরমুজ প্রণালীর ওপর আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে দাবি করেছেন সে দেশের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ইরানের সমালোচন
ডোনাল্ড ট্রাম্প


ওয়াশিংটন, ১২ আগস্ট (হি.স.): পশ্চিম এশিয়ায় সংঘাতের অবসান হচ্ছেই না। কখনও আমেরিকা, কখনও আবার ইরান একে অপরকে হুঁশিয়ারি দিয়েই যাচ্ছে। এবার হরমুজ প্রণালীর ওপর আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে দাবি করেছেন সে দেশের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ইরানের সমালোচনা করে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প বলেছেন, আমি ইরানকে বিশ্বাস করি না। ইরানকে বিশ্বাস করার মতো শেষ ব্যক্তিটি হলাম আমিই। তাঁরা আমার সঙ্গে ক্রমাগত মিথ্যা বলেছে।

একইসঙ্গে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীর ওপর এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তাঁদের কোনও নিয়ন্ত্রণ নেই; নিয়ন্ত্রণটা আমাদেরই। এর ওপর আমাদেরই কর্তৃত্ব। আর কোনও এক পর্যায়ে হয়তো তাঁরা এমন কিছু করে বসবে যার ফলে তাঁদের পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হবে। এই মুহূর্তে আমরা অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande