মুম্বইয়ের ঘাটকোপারে ধস; মৃত বেড়ে ৬
মুম্বই, ১২ আগস্ট (হি.স.): মুম্বইয়ের ঘাটকোপারে পাহাড়ের একটি বড় অংশ কয়েকটি বাড়ির উপরে ধসে পড়ে বিপর্যয়। তাতে চাপা পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, মুম্বইয়ের শহরতলি এলাকা ঘাটকোপারের অশোক নগরে বুধবার ভোররাতে পাহাড়ের একাংশ ধসে ৬টি বাড়ির ওপর পড়ে
মুম্বইয়ের ঘাটকোপারে ধস


মুম্বই, ১২ আগস্ট (হি.স.): মুম্বইয়ের ঘাটকোপারে পাহাড়ের একটি বড় অংশ কয়েকটি বাড়ির উপরে ধসে পড়ে বিপর্যয়। তাতে চাপা পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, মুম্বইয়ের শহরতলি এলাকা ঘাটকোপারের অশোক নগরে বুধবার ভোররাতে পাহাড়ের একাংশ ধসে ৬টি বাড়ির ওপর পড়ে। তাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দমকল, এনডিআরএফ এবং পুলিশ কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।

ডেপুটি কমিশনার অফ পুলিশ জানিয়েছেন, বুধবার ভোররাত ৩টে ১৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। ভূমিধসের ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। আরও প্রায় ৬ জনের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে একাধিক বাড়ি চাপা পড়েছে। এলাকার কিছু বাড়িতে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। এক প্রশাসনিক কর্তা জানিয়েছেন, নিহতদের পরিবারকে ৩ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande