রাঁচির ঘটনা নিয়ে বিরোধীরা নীরব, নিশানা জগদম্বিকা পালের
নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): দিল্লিতে পড়ুয়াদের বিরুদ্ধে পদক্ষেপ কার নির্দেশে, এই জবাব চেয়ে কেন্দ্রীয় সরকারকে কোনঠাসা করার চেষ্টা অব্যাহত রেখেছে বিরোধী ইন্ডি জোট। এদিকে ইন্ডি জোটের শরিক-সরকার রয়েছে ঝাড়খণ্ডে। অথচ, সেই রাজ্যের রাজধানী রাঁচিতে যুবকদের
জগদম্বিকা পাল


নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): দিল্লিতে পড়ুয়াদের বিরুদ্ধে পদক্ষেপ কার নির্দেশে, এই জবাব চেয়ে কেন্দ্রীয় সরকারকে কোনঠাসা করার চেষ্টা অব্যাহত রেখেছে বিরোধী ইন্ডি জোট। এদিকে ইন্ডি জোটের শরিক-সরকার রয়েছে ঝাড়খণ্ডে। অথচ, সেই রাজ্যের রাজধানী রাঁচিতে যুবকদের আন্দোলন নিয়ে ইন্ডি জোট নীরব, এমনই অভিযোগ বিজেপির। এবার সেই ইস্যুতেই আক্রমণ শানালেন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল। তিনি অভিযোগ করেছেন, রাঁচির ঘটনা নিয়ে বিরোধী দল চুপ করে রয়েছে, কারণ তাদের আশঙ্কা, এই ইস্যুতে তাদের প্রশ্নের জবাব দিতে হবে।

বুধবার সংসদ চত্বরের বাইরে জগদম্বিকা পাল সাংবাদিকদের বলেন, বিরোধী দল যেভাবে রাঁচির ঘটনা নিয়ে নীরব রয়েছে, তা থেকেই স্পষ্ট যে, তারা এই প্রশ্নগুলির মুখোমুখি হতে চায় না। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে এই বিষয়ে জবাব দিতে প্রস্তুত বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তা সত্ত্বেও বিরোধী দল আলোচনা এড়িয়ে যাচ্ছে। বিজেপি সাংসদ জগদম্বিকা পাল বলেন, দেশের মানুষ সব দেখছেন এবং কারা আলোচনা থেকে পালিয়ে যাচ্ছে সেটাও তাঁদের কাছে পরিষ্কার। তিনি বলেন, বিরোধীদের কাছে যদি কোনও প্রশ্ন থেকে থাকে, তবে তাদের সংসদে আলোচনায় অংশ নিয়ে সরকারের জবাব শোনা উচিত। জগদম্বিকা পাল আরও বলেন, গণতন্ত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে আলোচনা এবং জবাবদিহিতার জন্য সংসদই হল বৃহত্তম মঞ্চ। এই পরিস্থিতিতে কোনও বিষয়ে আলোচনার দাবি তোলার পর, আলোচনার সুযোগ এলে পিছিয়ে যাওয়া উচিত নয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande