কলকাতায় পূর্বাঞ্চলের ব্রিজ-সেরাদের আসর বসতে চলেছে ১৪-১৬ আগস্ট
কলকাতা, ১২ অগস্ট (হি. স.) : পূর্বাঞ্চলের ব্রিজ-সেরাদের নিয়ে আগামী ১৪ থেকে ১৬ অগস্ট কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বসতে চলেছে ৫ম বলরামপুর চিনি ইস্ট জ়োন ওপেন ব্রিজ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর আসর।ওয়েস্ট বেঙ্গল ব্রিজ অ্যাসোসিয়েশন (ডব্লিউবিবিএ)-এর
কলকাতায় পূর্বাঞ্চলের ব্রিজ-সেরাদের আসর বসতে চলেছে ১৪-১৬ আগস্ট


কলকাতা, ১২ অগস্ট (হি. স.) : পূর্বাঞ্চলের ব্রিজ-সেরাদের নিয়ে আগামী ১৪ থেকে ১৬ অগস্ট কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বসতে চলেছে ৫ম বলরামপুর চিনি ইস্ট জ়োন ওপেন ব্রিজ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর আসর।ওয়েস্ট বেঙ্গল ব্রিজ অ্যাসোসিয়েশন (ডব্লিউবিবিএ)-এর উদ্যোগে আয়োজিত তিনদিনের এই প্রতিযোগিতায় পূর্বাঞ্চলের অন্যতম সেরা খেলোয়াড়দের পাশাপাশি থাকবেন রাজ্যের নামী ব্রিজ খেলোয়াড়রাও। অংশগ্রহণ করতে চলেছেন সাগ্নিক রায় ও সায়ন্তন কুশারির মতো তরুণ প্রতিভা, যাঁরা সম্প্রতি চীন প্রদেশে অনুষ্ঠিত বিশ্ব যুব ট্রান্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব - ৩১ পেয়ার্স বিভাগে সোনা জিতেছেন। তাঁদের সঙ্গে থাকবেন অভিজ্ঞ খেলোয়াড় কমল মুখোপাধ্যায় - সহ আরও অনেকে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হল যে,

ছয় লক্ষ টাকা পুরস্কার মূল্য। ব্রিজ ফেডারেশন অফ ইন্ডিয়ার ক্যাটেগরি - ২ র্যাঙ্কিং পয়েন্ট এবং তিনদিন ধরে টানটান প্রতিযোগিতা - সব মিলিয়ে এবারের চ্যাম্পিয়নশিপ ঘিরে প্রত্যাশা তুঙ্গে। পূর্বাঞ্চল তথা দেশের বিভিন্ন প্রান্তের সেরা খেলোয়াড়দের উপস্থিতিতেই কলকাতায় বসতে চলেছে মস্তিষ্কের এই খেলার বড় আসর।

ডব্লিউবিবিএ-র সচিব অর্ণব গুহ জানিয়েছেন, প্রতিযোগিতায় টিম, এমপি পেয়ার্স এবং আইএমপি পেয়ার্স-এই তিন বিভাগে খেলা হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande