মুম্বইয়ের ঘাটকোপারে ধস; কমপক্ষে মৃত ২, আটকে অনেকে
মুম্বই, ১২ আগস্ট (হি.স.): মুম্বইয়ের ঘাটকোপারে পাহাড়ের একটি বড় অংশ কয়েকটি বাড়ির উপরে ধসে পড়ে বিপর্যয়। তাতে চাপা পড়ে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে অন্তত এবং আরও ৬ জন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধার কাজ। কুরলার চ
মুম্বইয়ের ঘাটকোপারে ধস; কমপক্ষে মৃত ২, আটকে অনেকে


মুম্বই, ১২ আগস্ট (হি.স.): মুম্বইয়ের ঘাটকোপারে পাহাড়ের একটি বড় অংশ কয়েকটি বাড়ির উপরে ধসে পড়ে বিপর্যয়। তাতে চাপা পড়ে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে অন্তত এবং আরও ৬ জন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধার কাজ। কুরলার চিরাগ নগরের রাঠোর মেডিকেল-এর কাছে গাউসিয়া চাউলে ভোররাত ৩.৪৮ মিনিট নাগাদ ভূমিধসের ঘটনা ঘটেছে।

ডিসিপি গণেশ শিন্ডে বলেন, বৃষ্টির কারণে ঘাটকোপার থানার আওতাধীন অশোকনগর এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত দু'টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকাজ চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে; পাশাপাশি উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় সব দল—যেমন বিএমসি, এনডিআরএফ এবং অন্যান্য সংস্থার কর্তারা—উপস্থিত রয়েছেন। ঘটনাটি ভোরে ঘটে। ধারণা করা হচ্ছে, ৪-৫ জন মানুষ আটকে পড়ে আছেন। বিএমসি জানিয়েছে, আহত দু'জনের মধ্যে রয়েছেন সোহেল আনসারি (১৮) ও মহম্মদ আনসারি (১৪)। দু'টি মৃতদেহ নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande