
নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): বিরোধীদের হট্টগোলে বুধবারও অচল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। তুমুল হট্টগোলের জেরে দুপুর দু'টো পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে। পরে লোকসভার অধিবেশন শুরু হলেও, হট্টগোল চলতে থাকে, এরপর লোকসভার অধিবেশন বিকেল তিনটে পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। ‘বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) সংশোধনী বিল, ২০২৬’-কে সংসদের যৌথ কমিটির কাছে পাঠানো হয়েছে; এই কমিটিতে লোকসভার ২১ জন এবং রাজ্যসভার ১০ জন সদস্য রয়েছেন।
বিরোধীদের হট্টগোল প্রসঙ্গে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সর্বদা সদনে বক্তব্য রাখতে প্রস্তুত। কিন্তু পুরো বিরোধী পক্ষই স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনতে চায় না। যখনই স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলার জন্য উঠে দাঁড়ান, তখনই তারা চিৎকার-চেঁচামেচি শুরু করে। তারা সদনে হট্টগোল সৃষ্টি করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ