চিন সফরে রবি লামিছানে, ২৩-৩০ আগস্ট বেজিং সফর; সম্ভাবনা নেই শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের
কাঠমান্ডু, ১২ আগস্ট (হি.স.): নেপালের ক্ষমতাসীন রাষ্ট্রীয় স্বাধীন পার্টি (আরএসপি)-র সভাপতি রবি লামিছানে আগামী ২৩ থেকে ৩০ আগস্ট আট দিনের চিন সফরে যাচ্ছেন। চিনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণেই তাঁর এই সফর বলে জানিয়েছেন আরএসপির মহাসচিব বিপিন আচার্য। দলের
চিন সফরে রবি লামিছানে, ২৩-৩০ আগস্ট বেজিং সফর; সম্ভাবনা নেই শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের


কাঠমান্ডু, ১২ আগস্ট (হি.স.): নেপালের ক্ষমতাসীন রাষ্ট্রীয় স্বাধীন পার্টি (আরএসপি)-র সভাপতি রবি লামিছানে আগামী ২৩ থেকে ৩০ আগস্ট আট দিনের চিন সফরে যাচ্ছেন। চিনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণেই তাঁর এই সফর বলে জানিয়েছেন আরএসপির মহাসচিব বিপিন আচার্য। দলের ক্ষমতায় আসার পর বিজেপির আমন্ত্রণে পাঁচ দিনের ভারত সফরের পর এটাই লামিছানের প্রথম চিন সফর।

তবে এই সফরে চিনের প্রেসিডেন্ট তথা চিনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শি জিনপিংয়ের সঙ্গে লামিছানের বৈঠকের সম্ভাবনা নেই। প্রাথমিক সফরসূচিতে এমন কোনও বৈঠকের উল্লেখ নেই। লামিছানের পক্ষ থেকে শি-র সঙ্গে সাক্ষাতের জন্য চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি বলে জানা গেছে।

কাঠমান্ডুতে চিনা দূতাবাসের সূত্রের বক্তব্য, চিনের প্রোটোকল অনুযায়ী প্রেসিডেন্ট শি সাধারণত রাষ্ট্রপ্রধান অথবা সরকারপ্রধানদের সঙ্গেই বৈঠক করেন। সেই কারণে লামিছানের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা নেই।

চিন সফরে বেজিংয়ে লামিছানের সঙ্গে চিনের উপ-প্রেসিডেন্ট হান ঝেং এবং বিদেশমন্ত্রী ওয়াং ই-র বৈঠক প্রায় নিশ্চিত বলে জানা গেছে। সফরের শুরুতেই চিনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। লিউ হাইশিংই লামিছানেকে চিন সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

পাঁচ সদস্যের নেপালি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন লামিছানে। ওই দলে তাঁর স্ত্রী নিকিতা পৌড্যলও থাকবেন বলে জানা গেছে। বেজিং সফরের পর প্রতিনিধি দলটি তিব্বতে গিয়ে কৈলাস-মানস সরোবরও পরিদর্শন করবে।

এর আগে জুন মাসে ভারত সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছিলেন লামিছানে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন-সহ দলের অন্যান্য নেতাদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande