ভাষণ নয়, পড়ুয়াদের বিরুদ্ধে পদক্ষেপের জবাব চাই; আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবের প্রত্যুত্তর রাহুলের
নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের বিরুদ্ধে সংসদের অধিবেশন ব্যাহত করার অভিযোগ করেছেন। তিনি বলেন, সরকার যেকোনও বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। তিনি বলেন, বিরোধীদল আজ দুপুর ৩টের মধ্যে লোকসভার অধ্যক্ষের কাছ
রাহুল গান্ধী


নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের বিরুদ্ধে সংসদের অধিবেশন ব্যাহত করার অভিযোগ করেছেন। তিনি বলেন, সরকার যেকোনও বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। তিনি বলেন, বিরোধীদল আজ দুপুর ৩টের মধ্যে লোকসভার অধ্যক্ষের কাছে আলোচনার জন্য লিখিত আবেদন জমা দিক; সরকার আজ দুপুর ৩টে থেকে পরেরদিন দুপুর ৩টে পর্যন্ত আলোচনা করতে প্রস্তুত। পাশাপাশি তিনি এও বলেন, তিনি নিজে সভায় উপস্থিত থেকে সমস্ত প্রশ্নের জবাব দেবেন। এর প্রত্যুত্তরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, বিরোধীরা স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ শুনতে আগ্রহী নয়। তাঁদের একমাত্র দাবি, দিল্লিতে পড়ুয়াদের ওপর গুলি চালাতে এবং বলপ্রয়োগের নির্দেশ কে দিয়েছিল, তা জানা।

বুধবার রাহুল গান্ধী সংসদ চত্বরে সাংবাদিকদের বলেন, বিরোধীরা জানতে চায় পড়ুয়াদের ওপর কে গুলি চালিয়েছিল, গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিল, কীভাবে একজন ছাত্র তার দৃষ্টিশক্তি হারাল এবং এক শিক্ষার্থীর কানে কে গুলি মারল। পড়ুয়াদের ওপর লাঠিচার্জ এবং পেরেক লাগানো লাঠি ব্যবহারের নির্দেশ কে দিয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর তার জবাব দেওয়া উচিত। তিনি বলেন, দিল্লি পুলিশ এবং আরএসি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের ওপর পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন কি না, তা তাঁর স্পষ্ট করা উচিত। অমিত শাহ যদি নির্দেশ দিয়ে থাকেন, তবে তাঁর পদত্যাগ করা উচিত এবং যদি তিনি এই বিষয়ে অবগত না থেকে থাকেন, তাহলেও এর দায়ভার নিয়ে তাঁর পদত্যাগ করা উচিত। রাহুল গান্ধী বলেন, অমিত শাহ সংসদে এসে কী ভাষণ দেবেন, সেটা মূল বিষয় নয়। পড়ুয়াদের বিরুদ্ধে পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট উত্তর চায় বিরোধীরা। তিনি আরও বলেন, সরকার বলছে স্বরাষ্ট্রমন্ত্রী সব প্রশ্নের উত্তর দেবেন; কিন্তু বিরোধীরা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে, তারা কোন কোন প্রশ্নের উত্তর চায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande