মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, শিশু-সহ মৃত্যু দু'জনের
মুম্বই, ১২ আগস্ট (হি.স.): মুম্বইয়ে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। মৃতদের মধ্যে ২ বছরের শিশু রয়েছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। মঙ্গলবার রাতে, মুম্বইয়ের পশ্চিম ভিলে পার্ল এলাকায় একটি বহুতলে ওই আগুন লাগে। পুলিশ এবং দমকল সূত্রে
মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, শিশু-সহ মৃত্যু দু'জনের


মুম্বই, ১২ আগস্ট (হি.স.): মুম্বইয়ে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। মৃতদের মধ্যে ২ বছরের শিশু রয়েছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। মঙ্গলবার রাতে, মুম্বইয়ের পশ্চিম ভিলে পার্ল এলাকায় একটি বহুতলে ওই আগুন লাগে।

পুলিশ এবং দমকল সূত্রে খবর, মুম্বইয়ের ভিলে পার্লে পশ্চিম এলাকার ১২-তলা ওই আবাসনের ১১ তলায় আগুন লাগে। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ২ বছরের এক শিশু–সহ দু’জনের মৃত্যু হয়েছে। ছ’জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন দমকলের দু'জন কর্মী। আগুন নেভাতে গিয়ে আহত হন তাঁরা। মঙ্গলবার রাত ১০টা নাগাদ এই আগুন লাগে বলে জানা গিয়েছে। রাত ১টা নাগাদ ওই আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে এই আগুন লাগল, তা এখনও জানা যায়নি। এর কারণ জানতে তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande