ইডেন গার্ডেন্সে ইন্ডোর স্টেডিয়ামে অনূর্ধ্ব - ১৫, বাংলা দলের অনুশীলন শিবির
কলকাতা, ১৩ আগস্ট (হি. স.) : এই বছরে নতুন মরসুমের আগেই নিজেদের আরও এক ধাপ এগিয়ে রাখতে প্রস্তুতি শুরু করে দিল বাংলার অনূর্ধ্ব - ১৫ মহিলা ক্রিকেট দল। ইডেন গার্ডেন্সের ইন্ডোর ফ্যাসিলিটিতে বৃহস্পতিবার দলের ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হল বিশেষ ফিটনেস ও কন্
ইডেন গার্ডেন্সে সিএবি-র উদ্যোগে অনুশীলন শিবির


কলকাতা, ১৩ আগস্ট (হি. স.) : এই

বছরে নতুন মরসুমের আগেই নিজেদের আরও এক ধাপ এগিয়ে রাখতে প্রস্তুতি শুরু করে দিল বাংলার অনূর্ধ্ব - ১৫ মহিলা ক্রিকেট দল। ইডেন গার্ডেন্সের ইন্ডোর ফ্যাসিলিটিতে বৃহস্পতিবার দলের ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হল বিশেষ ফিটনেস ও কন্ডিশনিং সেশন। মূল লক্ষ্য, প্রতিযোগিতার কঠিন চ্যালেঞ্জের আগে ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা, শক্তি এবং সহনশীলতা আরও বাড়িয়ে তোলা।

উল্লেখ্য, প্রধান কোচ অর্পিতা ঘোষের তত্ত্বাবধানে এবং দলের সাপোর্ট স্টাফদের সহযোগিতায় দীর্ঘ সময় ধরে চলে এই অনুশীলন। ব্যাট-বলের প্রস্তুতির পাশাপাশি আধুনিক ক্রিকেটে ফিটনেস যে কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়টিকেই এ দিনের সেশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শক্তি বাড়ানোর অনুশীলনের পাশাপাশি গতি, ক্ষিপ্রতা এবং শারীরিক ভারসাম্য উন্নত করার দিকেও বিশেষভাবে নজর ছিল।

আগামী মরসুমে মাঠে নামার আগে নিজেদের সেরা ছন্দে নিয়ে আসা এখন বাংলার এই তরুণ ক্রিকেটারদের প্রধান ও প্রথম লক্ষ্য। অনুশীলনে প্রত্যেকের মধ্যেই ছিল যথেষ্ট উদ্যম এবং আগ্রহ। কাজেই সামনে কঠিন প্রতিযোগিতা। তাই শুরু থেকেই এই মুহূর্তে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না বাংলা দল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande