স্বাধীনতা দিবসের প্রাক্কলে বাড়িতে তিরঙ্গা উত্তোলন জে পি নাড্ডার
নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার সকালে নতুন দিল্লির বাসভবনে পরিবারের সদস্যদ
স্বাধীনতা দিবসের প্রাক্কলে বাড়িতে তিরঙ্গা উত্তোলন জে পি নাড্ডার


নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার সকালে নতুন দিল্লির বাসভবনে পরিবারের সদস্যদের সঙ্গে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় মন্ত্রী নাড্ডা।

কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, ৯ আগস্ট থেকে সারা দেশজুড়ে 'তিরঙ্গা যাত্রা' ও 'তিরঙ্গা অভিযান' চলছে এবং তা ১৫ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। এর অংশ হিসেবে প্রতিটি শহর ও গ্রামে তিরঙ্গা যাত্রা বের করা হয়েছে। আমরা সবাই জানি, ভারত যখন স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করেছিল, তখন ২০২২ সালে প্রধানমন্ত্রী মোদী আহ্বান জানিয়েছিলেন, এটি যেন কেবল কোনও সরকারি কর্মসূচি না হয়ে একটি গণ-আন্দোলনে পরিণত হয়। এরপর থেকে কোটি কোটি বাড়িতে তিরঙ্গা উত্তোলন করা হচ্ছে। আমিও আমার পরিবারের সঙ্গে নিজ বাসভবনে তিরঙ্গা উত্তোলনের সৌভাগ্য অর্জন করেছি। আমাদের 'আত্মনির্ভর ভারত' ও 'বিকশিত ভারত' গড়ে তুলতে হবে এবং এর জন্য আমাদের দেশপ্রেমিক হতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande