
নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): সংসদ চত্বরে বাগযুদ্ধে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধী দলের সাংসদরা। বৃহস্পতিবার সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে, মকর দ্বারে বিক্ষোভ দেখান শাসক ও বিরোধীরা। একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র বলেন, এমন দৃশ্য কি কখনও দেখেছেন? গত ১২ বছর ধরে ক্ষমতায় থাকা একটি সরকার বিরোধী দলনেতার বিরুদ্ধে ‘মুর্দাবাদ’ স্লোগান দিচ্ছে। তাদের অবস্থা এমনই যে, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আসতে ভয় পাচ্ছেন; গতকাল তাঁরা সিঁড়িতে দাঁড়িয়ে সাক্ষাৎকার দিয়েছেন, আর পুরো অধিবেশনজুড়ে প্রধানমন্ত্রী সংসদে আসেননি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ