ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচকে অগ্রাধিকার! আসিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারত
কলকাতা, ১৩ আগস্ট (হি.স.) : কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার পূর্বনির্ধারিত প্রতিশ্রুতি ও সূচির জটিলতার কারণে ভারত উদ্বোধনী ফিফা আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে নিল। অল ইন্ডিয়া ফুটবল
ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচকে অগ্রাধিকার! আসিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারত


কলকাতা, ১৩ আগস্ট (হি.স.) : কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার পূর্বনির্ধারিত প্রতিশ্রুতি ও সূচির জটিলতার কারণে ভারত উদ্বোধনী ফিফা আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে নিল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) আসিয়ান কাপের পরিবর্তে এই আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিল ম্যাচের প্রস্তুতিকেই প্রাধান্য দিল।

২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোয় আসিয়ান কাপ অনুষ্ঠিত হওয়ার কথা। তাই দুই টুর্নামেন্টের সূচি একে অপরের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে এআইএফএফ এই সিদ্ধান্ত নিল।

উল্লেখ, ফিফা আসিয়ান কাপের ডিভিশন ১-এর গ্রুপ 'এ'-তে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে ভারতের খেলার কথা ছিল।

এআইএফএফ প্রথমে একটি ডেভেলপমেন্ট বা বিকল্প দল পাঠানোর কথা ভাবলেও শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট থেকেই সিনিয়র দল প্রত্যাহার করে নেয়।

ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানান, মালয়েশিয়া বা সিঙ্গাপুরের বিপক্ষে নিয়মিত খেলার সুযোগ থাকলেও ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে খেলার সুযোগ হবে না। ব্রাজিলের সঙ্গে খেলা মানেই দেশে ফুটবলের জনপ্রিয়তা বহুগুণ বাড়াবে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande