রাজ্যসভায় 'শুদ্ধিকরণ' বিতর্ক; দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, আশ্বাস নাড্ডার
নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.) : উত্তরাখণ্ডের হলদওয়ানির রামলীলা ময়দানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ভাষণের পর সেই স্থান ''শুদ্ধিকরণ'' করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। এটিকে অস্পৃশ্যতার ঘটনা বলে অভিহিত করেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্
রাজ্যসভায় 'শুদ্ধিকরণ' বিতর্ক; দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, আশ্বাস নাড্ডার


নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.) : উত্তরাখণ্ডের হলদওয়ানির রামলীলা ময়দানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ভাষণের পর সেই স্থান 'শুদ্ধিকরণ' করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। এটিকে অস্পৃশ্যতার ঘটনা বলে অভিহিত করেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। বিষয়টি তিনি বৃহস্পতিবার রাজ্যসভায় উত্থাপন করেন। তিনি দোষীদের বিরুদ্ধে মামলা করারও দাবি জানিয়েছেন। খাড়গে এদিন বলেন, ৮ আগস্ট তাঁর সমাবেশের পর ময়দান 'শুদ্ধিকরণ' করা হয়। এটি 'অস্পৃশ্যতা' মানসিকতার প্রতিফলন বলে জানান তিনি। অভিযোগ করেন, এই ঘটনায় বিজেপির ভূমিকা রয়েছে। এর সঙ্গে যারা যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

এর জবাবে রাজ্যসভার নেতা জে.পি. নাড্ডা বলেন, বিজেপি এই ধরনের কোনও কাজকে সমর্থন করে না। এই ঘটনার নিন্দাও জানান তিনি। আশ্বাস দেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নাড্ডা বলেন, তদন্তের পর যে-ই দোষী সাব্যস্ত হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে তিনি কংগ্রেসকে এই বিষয়টি নিয়ে রাজনীতি না করারও আহ্বান জানান।

রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণনও ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, অস্পৃশ্যতা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আমরা সকলেই এই ঘটনার নিন্দা জানাই। আমরা সবাই সমান, কোনও শুদ্ধিকরণের প্রয়োজন নেই। সরকারের উচিত এই বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande