আগামী কয়েকদিন জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
শ্রীনগর, ১৩ আগস্ট (হি.স.): আগামী কয়েকদিন জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস, বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বেশ কিছু জায়গায়
বৃষ্টি


শ্রীনগর, ১৩ আগস্ট (হি.স.): আগামী কয়েকদিন জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস, বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, আর বিকেলের দিকে কিছু জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সকালে জম্মু বিভাগের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এদিন বিকেলের দিকেও জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে আরও এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উপত্যকার বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। ১৬ থেকে ১৯ আগস্ট পর্যন্ত উপত্যকার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিছু স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ২০ থেকে ২২ আগস্ট পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে মূলত ১৬ থেকে ১৯ আগস্ট বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। এই সময়ে জম্মু বিভাগের কিছু জেলায় এবং কাশ্মীর বিভাগের দু'-একটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। মুষলধারে বৃষ্টির জেরে নিচু এলাকায় আকস্মিক বন্যা, ভূমিধসের আশঙ্কা রয়েছে। বেশ কিছু এলাকায় জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande