
নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): সংসদের বাদল অধিবেশনে অচলাবস্থার জন্য কংগ্রেস-সহ বিরোধীদের দায়ী করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। তিনি বলেন, বাদল অধিবেশন ভেস্তে দেওয়ার জন্য বিরোধী দলই দায়ী। বৃহস্পতিবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, বাদল অধিবেশন ভেস্তে যাওয়ার জন্য বিরোধী দলই দায়ী। বিষয়টি দেশের মানুষের কাছে ইতিমধ্যেই স্পষ্ট; কারণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষেই আমাদের দলের পক্ষ থেকে বিরোধীদের জানানো হয়েছে যে, আমরা যে কোনও বিষয়ে আলোচনার জন্য বা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত—বিশেষ করে বিরোধী দল যে আন্দোলনের বিষয়ে দাবি জানাচ্ছিল, সে বিষয়েও। তাহলে তারা কেন সংসদ চালাতে প্রস্তুত নয়? কারণ তাদের মধ্যে এক ধরণের ভীতি কাজ করছে; তারা সব প্রশ্নের উত্তর দিতে পারবে না—তাছাড়া ঝাড়খণ্ডে যে ধরণের আন্দোলন চলছে, সে বিষয়েও।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ