প্যাকেটজাত খাবারে সতর্কীকরণ লেবেল নিয়ে এফএসএসএআইকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা
নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): অতিরিক্ত চিনি, নুন এবং স্যাচুরেটেড ফ্যাটযুক্ত প্যাকেটজাত খাবারের গায়ে সতর্কীকরণ লেবেল দেওয়ার বিরোধিতা করায় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)-কে কড়া ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বিচারপতি জে.বি
প্যাকেটজাত খাবারে সতর্কীকরণ লেবেল নিয়ে এফএসএসএআইকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা


নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): অতিরিক্ত চিনি, নুন এবং স্যাচুরেটেড ফ্যাটযুক্ত প্যাকেটজাত খাবারের গায়ে সতর্কীকরণ লেবেল দেওয়ার বিরোধিতা করায় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)-কে কড়া ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বিচারপতি জে.বি. পারদিওয়ালার নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, “আপনারা না করলে আমরা করে দেব।”

শুনানিতে আদালত নির্দেশ অনুযায়ী পদক্ষেপ না নেওয়ায় এফএসএসএআইয়ের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করে। সংস্থার পক্ষ থেকে প্যাকেটজাত খাবারে চিনি, নুন ও ফ্যাটের দৈনিক সুপারিশকৃত মাত্রা উল্লেখ করার পক্ষে সওয়াল করা হয়। এতে ক্ষুব্ধ আদালত জানায়, ফেব্রুয়ারিতে দেওয়া নির্দেশ কোনও পরামর্শ ছিল না, সেটি ছিল আদালতের নির্দেশ।

এফএসএসএআইকে আগামী দু’সপ্তাহের মধ্যে নিজেদের প্রস্তাব নিয়ে গুরুত্ব সহকারে পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। একইসঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড ভারতে কার্যকর করা সম্ভব নয়—কেন্দ্রের এই যুক্তিও খারিজ করে দিয়েছে আদালত।

শুনানির সময় কেন্দ্র ও এফএসএসএআইকে আদালত জানায়, বিষয়টি সাধারণ নাগরিকদের পাশাপাশি বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের সঙ্গে সরাসরি যুক্ত। তাই এ সংক্রান্ত সিদ্ধান্ত কোনওভাবেই কর্পোরেট সংস্থার চাপ বা প্রভাবের ভিত্তিতে নেওয়া উচিত নয়। আদালত প্রশ্ন তোলে, “আপনারা কি চান না যে এই দেশের মানুষ সুস্থ থাকুক?”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande