ওয়াফকন ২০২৬ — ফাইনালে অপ্রত্যাশিতভাবে উত্তীর্ণ মালাউইয়ের মুখোমুখি হবে ক্যামেরুন
রাবাত, ১৩ আগস্ট (হি.স.): উদীয়মান দল মালাউই রবিবার মহিলা আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালে ক্যামেরুনের মুখোমুখি হবে । বুধবার প্রথম সেমিফাইনাল ম্যাচে তাবিতা চাওয়িঙ্গার জোড়া গোলে মালাউই ৩-১ ব্যবধানে আলজেরিয়াকে হারিয়েছে। অপর সেমিফাইনালে গোলশূন্য ড্রয
ওয়াফকন ২০২৬ — ফাইনালে অপ্রত্যাশিতভাবে উত্তীর্ণ মালাউইয়ের মুখোমুখি হবে ক্যামেরুন


রাবাত, ১৩ আগস্ট (হি.স.): উদীয়মান দল মালাউই রবিবার মহিলা আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালে ক্যামেরুনের মুখোমুখি হবে । বুধবার প্রথম সেমিফাইনাল ম্যাচে তাবিতা চাওয়িঙ্গার জোড়া গোলে মালাউই ৩-১ ব্যবধানে আলজেরিয়াকে হারিয়েছে। অপর সেমিফাইনালে গোলশূন্য ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে ৩-১ ব্যবধানে মরক্কোকে হারিয়েছে ক্যামেরুন। চারটি সেমিফাইনালিস্ট দলই আগামী গ্রীষ্মে ব্রাজিলে অনুষ্ঠিতব্য মহিলা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। মালাউই ও আলজেরিয়া বিশ্বকাপে অভিষেক করতে যাচ্ছে। ২০২৩ সালে শেষ ষোলোতে পৌঁছানোর পর মরক্কো দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করবে। ক্যামেরুন ২০১৫ এবং ২০১৯ সালের আসরে খেলেছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande