ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের মুখোমুখি জামশেদপুর এফসি; ইস্টবেঙ্গলের বিপরীতে ইন্ডিয়ান আর্মি
কলকাতা, ১৪ আগস্ট (হি.স.) : বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ খেলার মধ্য দিয়ে ডুরান্ড কাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালের দল চূড়ান্ত হয়েছে। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের ১৩৫–তম আসরে ২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছিল এবং কলকাতা, রা
ডুরান্ড কাপ ২০২৬ কোয়ার্টার ফাইনালের সূচি— মোহনবাগানের মুখোমুখি হবে জামশেদপুর এফসি; ইস্টবেঙ্গল খেলবে ইন্ডিয়ান আর্মির বিপক্ষে।


কলকাতা, ১৪ আগস্ট (হি.স.) : বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ খেলার মধ্য দিয়ে ডুরান্ড কাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালের দল চূড়ান্ত হয়েছে। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের ১৩৫–তম আসরে ২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছিল এবং কলকাতা, রাঁচি, ইম্ফল, শিলং ও গুয়াহাটিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। ছয়টি গ্রুপের বিজয়ী এবং সেরা দুই রানার-আপ কোয়ার্টার ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে, যা আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে।

ডুরান্ড কাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালের দলগুলির পূর্ণাঙ্গ তালিকা:

**মোহনবাগান সুপার জায়ান্ট - গ্রুপ 'এ' বিজয়ী

*ভারতীয় সেনাবাহিনী এফটি - গ্রুপ বি বিজয়ী

**এসসি দিল্লি - গ্রুপ সি বিজয়ী

*এফসি রায়েংদাই - গ্রুপ ডি বিজয়ী

*শিলিং লাজং - গ্রুপ ই বিজয়ী

*নর্থইস্ট ইউনাইটেড এফসি - গ্রুপ এফ বিজয়ী

*ইস্ট বেঙ্গল - গ্রুপ 'এ' রানার-আপ

*জামশেদপুর এফসি - গ্রুপ সি রানার-আপ

কোয়ার্টার ফাইনালের সময়সূচি:

*কোয়ার্টার ফাইনাল ১: এসসি দিল্লি বনাম এফসি রায়ংদাই - ১৬ আগস্ট - বিকাল ৪টা - বিরসা মুন্ডা ফুটবল স্টেডিয়াম, রাঁচি

*কোয়ার্টার ফাইনাল ২: ইন্ডিয়ান আর্মি এফটি বনাম ইস্ট বেঙ্গল - ১৬ আগস্ট - সন্ধ্যা ৭:০০টা - বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা

*কোয়ার্টার ফাইনাল ৩: মোহনবাগান এসজি বনাম জামশেদপুর এফসি - ১৭ আগস্ট - বিকাল ৪টা - বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা

*কোয়ার্টার ফাইনাল ৪: শিলং লাজং বনাম নর্থইস্ট ইউনাইটেড - ১৭ আগস্ট - সন্ধ্যা ৭:০০টা - জওহরলাল নেহেরু স্টেডিয়াম, শিলং।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande